০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে আসামির পলায়নঃ ৩ কারারক্ষী বরখাস্ত

  • Reporter Name
  • ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ২৮৪

আব্দুল ওয়াদুদ, বগুড়াঃ বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া অপর দুজন কারারক্ষীকে কৈফিয়ত তলব করা হয়েছে। সাময়িক বরখাস্ত তিন কারারক্ষী হলেন, বগুড়া জেলা কারাগারের প্রধান কারারক্ষী দুলাল হোসেন, কারারক্ষী আব্দুল মতিন ও কারারক্ষী আরিফুল ইসলাম। এ ছাড়া কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামানকে কৈফিয়ত তলব করা হয়েছে।

এদিকে কারা অধিদপ্তর থেকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই কমিটিকে ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো, কয়েদির পলায়ন এবং পূর্বাপর ঘটনা উদ্‌ঘাটন। কয়েদি পালানোর ঘটনায় কারা প্রশাসনের দুর্বলতা এবং তা উদ্‌ঘাটন। অবকাঠামোগত ত্রুটি আছে কিনা তা উদ্‌ঘাটন। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। দায়ী ব্যক্তিদের বিষয়ে বিধিসম্মত মতামত ও সুপারিশ। তা ছাড়া ভবিষ্যতে বন্দী পালানো রোধে মতামত ও সুপারিশ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৩টার দিকে বগুড়া জেলা কারাগারের জাফলং নামের কনডেম সেলের ২ নম্বর ওয়ার্ডের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার বন্দী পালিয়ে যান। পরে এক ঘণ্টার মধ্যেই শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন এবং একই কক্ষে অবস্থান করছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে আসামির পলায়নঃ ৩ কারারক্ষী বরখাস্ত

১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪