০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে এনজিও ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

  • Reporter Name
  • ০৩:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মোহাম্মাদ মাহবুবুর রহমান (৫৫) নামের এক এনজিও ম্যানেজারকে দূর্বৃত্তরা রাম’দা দিয়ে কুপিয়ে গুরুত্বরভাবে রক্তাক্ত জখম করেছে। ঘটনার পরপরই আহত এনজিও ম্যানেজারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার নশিপুর ইউনিয়নের বালুপাড়া কবরস্থানের নিকট এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী মানবিক সাহায্য সংস্থার ম্যানেজার মাহবুবুর রহমান (৫৫) গতকাল বুধবার দুপুরে নশিপুর বালুপাড়া গ্রাম হতে কিস্তির টাকা তুলে বাগবাড়ী আসার পথে বালুপাড়া কবরস্থান সংলগ্ন জায়গায় পৌঁছিলে একদল দূর্বৃত্ত তার কাছে রক্ষিত টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে পথরোধ করে।

টাকা দিতে অস্বীকার করলে তাকে দেশীয় ধারালো রাম’দা দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে একাধিকসূত্র জানায়।

পরে স্থানীয় লোকজন টের পেয়ে মারাত্মক আহত অবস্থায় এনজিও ম্যানেজার মাহবুবুর রহমানকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এনজিও ম্যানেজার মাহবুবুর রহমান রংপুর সদর উপজেলার পদ্মফুল ছড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

খবর পেয়ে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দূর্বৃত্তদেরকে ধরতে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে এনজিও ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

০৩:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪