০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর কাগইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের অনাস্থা

  • Reporter Name
  • ০৩:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২১৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবু জাফরের এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা এনেছেন ওই পরিষদের ৯জন ইউপি সদস্য।

গতকাল সোমবার গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যার বরাবরে ওই অনাস্থাপত্র জমা দেয়া হয়। অনাস্থাকারী ইউপি সদস্যরা হলেন, মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহানাজ বেগম, আনছার আলী, মিলন মিয়া, বাবলু, আ: ছাত্তার, হাসেন আকন্দ এবং সাজেদুর রহমান শামীম।

অনাস্থাপত্রে উল্লেখ করা হয়, কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুর রশিদ মোল্লার একান্ত সহচর ছিলেন ইউপি সদস্য আবু জাফর। এই আবু জাফরই কাগইলের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের সকল অনিয়ম, দুর্নীতি ও কুকর্মের বাস্তবায়নকারী ছিলেন। তাই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনতিবিলম্বে প্যানেল চেয়ারম্যান-২ আবু জাফরকে অপসারণ করে তদস্থলে ইউপি সদস্য মঞ্জুরুল ইসলামকে কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করতে অনরোধ করা হয়।

এ ব্যাপারে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা বলেন, এ সংক্রান্ত একটি অনাস্থাপত্র আমি হাতে পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। মূলত উর্ধতন কর্তৃপক্ষই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীর কাগইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বারের অনাস্থা

০৩:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪