১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে চোরাই গরু উদ্ধার, ঠান্ডু কসাইসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪২১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে চোর চক্রের মূল হোতাসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং উদ্ধার করেছে একটি চোরাই গরু।

গ্রেফতারকৃতরা হলো, গাবতলীর কাগইল ইউনিয়নের কৈঢোপ আদর্শ গ্রামের চান মিয়ার ছেলে গরু চোরচক্রের মূল হোতা ঠান্ডা মিয়া ওরফে ঠান্ডু কসাই (৫৫) এবং সহযোগী সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে দুলাল (৫৩)।

থানা সূত্র জানায়, গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামের মৃত মহসিন আলী মন্ডলের ছেলে হাছেন আলী মন্ডলের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি হয় গত ২১ জানুয়ারী রাতে।

এ ঘটনায় হাছেন আলী বাদী হয়ে ২ ফেব্রুয়ারী থানায় একটি গরু চুরির মামলা দায়ের করলে ওইদিন রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ অধিকারী ৪জনকে গ্রেফতার করে ৩ফেব্রুয়ারীতে আদালতে পাঠালে শুনানীঅন্তে অভিযুক্তরা ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

আসামীরা হলো, গাবতলীর চক কাগইল গ্রামের ছিদ্দিকের ছেলে সাইদুল প্রাং (৪০), আটবাড়িয়া গ্রামের ফটু মিয়ার ছেলে সাবলু সরকার (৪২), আহম্মেদপুর গ্রামের আ: সামাদের ছেলে পলাশ সরকার (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার চল্লিশচৈত্র গ্রামের হাসেন মন্ডলের ছেলে মোজাফ্ফর হোসেন (৫৫)।

এরই সূত্র ধরে এসআই পলাশ প্রথমে ৯ফেব্রুয়ারী বগুড়া বনানী হতে ঠান্ডা মিয়া ওরফে ঠান্ডু কসাইকে গ্রেফতার করে। পরে ঠান্ডু কসাইয়ের দেয়া তথ্যমতে দুলালকে তার বসতবাড়ী হতে গ্রেফতার করে দুজনকেই গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার ওসি আশিক ইকবাল বলেন, গাবতলীর উজগ্রামে ৩টি গরু চুরির ঘটনায় মূল হোতাসহ মোট ৬জনকে গ্রেফতার এবং উদ্ধার করা হয়েছে ১টি গরু। অপর ২টি চোরাই গরু উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে চোরাই গরু উদ্ধার, ঠান্ডু কসাইসহ ২ জন গ্রেফতার

০৩:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫