১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শিবগঞ্জে রাস্তার গাছ কেটে ফেলে দু’দফায় ডাকাতির চেষ্টা

  • Reporter Name
  • ০৪:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৬০৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা পুলিশের তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপজেলার গণেশপুর পুলিশ বক্স এর সামনে ৪০-৫০ জন মুখোশধারী ডাকাত দল রামদা ও দেশীয় অস্ত্র এবং রশি হাতে নিয়ে রাস্তার দুটি গাছ কেটে ব্যারিকেট সৃষ্টি করে। এ সময় টহলরত পুলিশের সামনে পড়ে যায় ডাকাত দল।

পুলিশ গাড়ি থেকে নেমেই ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে গেলে রাস্তার গাছগুলো জমিতে ফেলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুনরায় ডাকাতদল রাত সাড়ে ৩টার দিকে একই স্থানে আবারও বাস, ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে। টহলরত পুলিশ বিষয়টি আবারও টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খরব পেয়ে আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (অর্থ ও প্রশাসন) এবং শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সহকারি পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, পুলিশী তৎপরতার কারণে ডাকাতি ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, আজ শনিবার (২৩ আগস্ট) থেকে পুলিশের পাশাপাশি ঐ স্থানসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গ্রাম পুলিশ রাত্রিকালীন পাহাড়ায় থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

শিবগঞ্জে রাস্তার গাছ কেটে ফেলে দু’দফায় ডাকাতির চেষ্টা

০৪:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫