০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় পরিবারের সদস্যদের হাত-পা বেধে ব্যাবসায়ীর বসত বাড়িতে ডাকাতি

  • Reporter Name
  • ০৪:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৭৭৯

স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনালতায় গভীররাতে এক ব্যবসায়ীর ফ্লাটবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সকল সদস্যদের হাত-পা বেধে ডাকাতির ঘটনা ঘটেছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার দিবাগত গভীররাতে উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকড়িয়া (ঝিনারপাড়া) গ্রামের মুদি ব্যবসায়ী আমিরুল ইসলাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্ধর্ষ ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ টাকা, সোনার গহনা ও জমির দলিলপত্র নিয়ে গেছে। সংবাদ পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে সেখান থেকে চারটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে।

সরজমিনে জানা যায়, উপজেলার বালুয়া ইউনিয়নের
সোনাতলা ভায়া মোকামতলা সড়ক সংলগ্ন উত্তর আটকড়িয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে গভীর রাতে ৬/৭ জনের ডাকাতদল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতদল ওই বাড়ির একটি ঘরে ঘুমিয়ে থাকা আমিরুল ইসলামের ছোট ছেলে ফরহাদ হোসেন(২০) ও তার ভাতিজা লুবান মন্ডল(২২)কে খাটের সাথে বেধে ফেলে। অপর একটি ঘরে আমিরুলের বড় ছেলে কলেজ ছাত্র ফুয়াদ হাসান(২৮) টের পয়ে বাধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ডাকাতদল ওই বাড়ির ৩টি রুম তছনছ করে স্টিলের আলমারীর তালা ভেঙ্গে আনুমানিক ৪ লাখ টাকা, ৫ ভরি সোনার গহনা ও জমির দলিল পত্রসহ মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

পরে গুরুতর আহত ফুয়াদ হাসানকে পরিবারের লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ রিপোর্ট লেখা অবধি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল
বলে জানান,ভুক্তভোগি ব্যবসায়ী আমিরুল ইসলামের ছোট ভাই মোজাহিদুল ইসলাম মিল্টন।

এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরেরদিন সকালে তিনি নিজেও
পরিদর্শন গিয়েছিলেন। তিনি আরো জানান ওই বাড়িতে সীমানা প্রাচীন নেই। এ ছাড়াও বাড়িটি নিরাপত্তা নেই। বিষয়টি নিয়ে ছায়া তদন্ত চলছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সান্তাহারে ৫১ সদস্যের নতুন কমিটি

সোনাতলায় পরিবারের সদস্যদের হাত-পা বেধে ব্যাবসায়ীর বসত বাড়িতে ডাকাতি

০৪:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫