১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জেলা পরিষদ নির্বাচনঃ গাবতলী ওয়ার্ডে সদস্য পদে যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা

  • Reporter Name
  • ১২:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ৬১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষদিনে বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেনের নিকট ১০নং গাবতলী ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী পাইকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারোয়ার জাহান জার্জিস, যুগ্ম সম্পাদক রাহেনুর রহমান রায়হান, সাংগঠনিক সম্পাদক এম এ রঞ্জু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হাসান মুন পাইকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোহন, গাবতলী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম, যুবলীগ নেতা রবি পাইকার, স্থানীয়দের মধ্যে রাশেদুজ্জামান, বাবু, আল আমিন, সোহেল প্রমুখ। এছাড়াও একই ওয়ার্ডে আরও দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এআই ফয়সাল খান জনি এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু।
উল্লেখ্য, আগামী ১৮সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাচাই, ২৫সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১’শ ৪৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচনঃ গাবতলী ওয়ার্ডে সদস্য পদে যুবলীগ নেতার মনোনয়নপত্র জমা

১২:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২