সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে সতের কেজি গাঁজা ও ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ২টা সময় পর্যন্ত বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায়, শিবগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার তানভির হাসানের তত্ত¡াবধানে, থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলমের নেতৃত্বে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আসিফ ইকবালের সহযোগীতায় মোকামতলা বন্দর এলাকায় বাস তল্লাশি করে এ মাদক উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ভুরুঙ্গামারী কুড়িগ্রাম টু ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১১-৫১২৯ নম্বর শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে সাড়ে ৮কেজি গাঁজাসহ নড়াইল জেলার নড়াগাঁতি থানার পাখিমারা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে রমজান মোল্লা (২৪), সাড়ে ৫ কেজি গাঁজাসহ খুলনা জেলার তেরোখাদা থানার ছাচিয়াদহ গ্রামের শ্রী নেপাল বিশ্বাসের পুত্র শ্রী জীবন বিশ্বাস (২২) ও ৩ কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি গ্রামের জোব্বার আলীর পুত্র হাফিজার রহমান (২৪) কে আটক করা হয়।
এছাড়াও একই স্থানে রানীশংকৈল ঠাকুরগাঁও টু ঢাকাগামী আনাস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৩১ নাম্বার গাড়ী তল্লাশী চালিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কাঁঠালডাঙ্গী গ্রামের সামছুল হকের পুত্র শাহজাহান (২২) এর নিকট হতে ফেন্সিডিল ২৫ বোতল ও একই গ্রামের আলিম উদ্দিন এর পুত্র মোঃ মামুন (২১) এর নিকট থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে রংপুর টু ঢাকা গামী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৬১ গাড়ী তল্লাশী করে অপর একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ সার্কেল সহকারী পুুলিশ সুপার তানভির হাসান গণমাধ্যমকে বলেন, মাদক উদ্ধারের বিষয়ে আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধারঃ ৫জন গ্রেফতার
-
Reporter Name - ০১:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- ৯১
Tag :
জনপ্রিয়


















