১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ভাশুরকে হত্যা মামলায় গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রীকে আদালতে প্রেরণ

  • Reporter Name
  • ০২:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ৫৫

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার পলিভুগইল সরদারপাড়ায় ভাশুরকে হত্যা মামলায় আটক ছোট ভাই চাঁন মিয়ার স্ত্রী মোছাঃ জোসনা বেগম (৪৫) কে গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জায়গার বিবাদে গত শুক্রবার বেলা ১১ টার দিকে জোসনার কিলঘুশিতে তাঁর ভাশুর আঃ গফুর (৬৫) মারা যান বলে অভিযোগ উঠে। এই ঘটনার পর শুক্রবার রাতে গফুরের কন্যা নাছেরা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানা এস আই খোকন চন্দ্র মোবাইল ফোনে জানান, এই হত্যা মামলার আসামীকে নিয়ে আমি আদালতে এসেছি। এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি আদালতের আদেশের অপেক্ষায় তিনি সেখানেই ছিলেন বলে জানান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ভাশুরকে হত্যা মামলায় গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রীকে আদালতে প্রেরণ

০২:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২