সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ে আম কুড়াতে গিয়ে জোহা মন্ডল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আলম মন্ডলের ছেলে। সে রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনিতা নাছরিন এ বলেন, আজ দুপুরের পর থেকে এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শিশু জোহা বাড়ির আঙিনায় থাকা গাছে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
ধুনটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
-
Reporter Name - ০২:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- ১৩২
Tag :
জনপ্রিয়



















