০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘি উপজেলা পরিষদের গুদাম থেকে বই চুরিঃ ৩ নারী আটক

  • Reporter Name
  • ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ১৩৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের গুদাম থেকে বই চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিন নারীকে হাতেনাতে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ওই তিন নারীর বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দিয়ে পুলিশ বগুড়া আদালতে পাঠিয়েছে।
আটক ওই তিন নারী হলেন জয়পুরহাট সদরের সাগরপাড়া মহল্লার মৃত নূর ইসলামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩৩), একই মহল্লার মৃত হযরত আলীর স্ত্রী রশিদা (৩২) ও ভুট্টু হোসেনের স্ত্রী আয়শা খাতুন (২৭)। আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় আদমদীঘি উপজেলা পরিষদের ভেতরে সরকারি গুদামঘরের জানালার পাল্লা খুলে বই প্লাস্টিক বস্তায় ভরে চুরি করে নিয়ে যাওয়ার সময় পরিষদের যুব উন্নয়ন গেটের সামনে স্থানীয়রা হাতেনাতে আটক করে ওই তিন নারীকে।
এ সময় তাঁদের কাছে অষ্টম শ্রেণির ৯৯টি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই, ২২টি আকাঈদ ও ফিকহ বই, ৮টি কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, ৬টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ১টি গণিত বই পাওয়া যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন জানান, আটক নারীরা বেশ কিছুদিন ধরে জয়পুরহাট সাগরপাড়া থেকে এসে সান্তাহার চা-বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে চুরিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। আটক তিন নারীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘি উপজেলা পরিষদের গুদাম থেকে বই চুরিঃ ৩ নারী আটক

১১:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩