০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে দুই বাংলার নাট্যোৎসবঃ ওপার বাংলার নাটক দেখে দর্শকরা মুগ্ধ

  • Reporter Name
  • ১১:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • ৮০৬

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার থেকে বগুড়ার ঐতিহ্যবাহী সংগঠন কাহালু থিয়েটারে আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত দুই বাংলার নাট্যোৎসবে ওপার বাংলা (পশ্চিমবঙ্গ) থেকে আসা নাট্যদলের মঞ্চায়িত নাটক দেখে সকল দর্শক মুগ্ধ হয়েছেন।
এই নাট্যোৎসবে পশ্চিমবঙ্গের চারটি নাট্যোদল ও স্থানীয় দুটি নাট্যদল অংশগ্রহন করে। দুই বাংলার নাট্যোৎসবের প্রথমদিন গত রোববার বগুড়া শংসপ্তক থিয়েটারের পরিবেশনায় মুক্তিযুদ্ধের নাটক ভাগীরতীর ভাগ্যরত নাটক মঞ্চায়িত হয়। উৎসবের দ্বিতীয়দিন সোমবার পশ্চিমবঙ্গের আরোহী থিয়েটারের পরিবেশনায় রাত কত হলো এবং কোলকাতা ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ থিয়েটারের পরিবেশনায় অস্তরাগ নাটক মঞ্চায়িত হয়। উৎসবের তৃতীয়দিন পশ্চিমবঙ্গের বাঁবেড়িয়া সন্ধ্যাভারতী থিয়েটারের পরিবেশনায় বিকলাঙ্গ কে? নাটক মঞ্চায়িত হয়।
উৎসবের প্রথমদিন প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, দ্বিতীয়দিন প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের এমপি ও বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু. তৃতীয়দিন প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
উৎসবের শেষদিন বুধবার সন্ধ্যায় নাটক মঞ্চায়ণের জন্য ইতিমধ্যে কাহালুতে পৌঁছেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার আতপুর জাগৃতি থিয়েটার। জাগৃতি থিয়েটার ছায়া নাটক মঞ্চায়ণ করবে। উৎসবের শেষদিনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাহালু থানা পুলিশ ও স্থানীয় জনগনের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সার্থকের পথে।
এবার কাহালু থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন উপজেলা প্রশাসনের সহযোগিতায় সফলভাবে করতেত আমরা সক্ষম হয়েছি। ইতিপূর্বেও আমরা আরও দুবার দুই বাংলার নাট্যোৎসব করাসহ আমরা সফলভাবে অসংখবার নাট্যোৎসব করেছি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে দুই বাংলার নাট্যোৎসবঃ ওপার বাংলার নাটক দেখে দর্শকরা মুগ্ধ

১১:৫৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩