বায়েজিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় গাইবান্ধার ৫ টি আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার তিনই পেয়েছেন নারীরা সদস্যরা, দু’জন বর্তমান এমপি ও একজন নতুন।
গাইবান্ধার ৫ টি আসনের মধ্যে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আফরোজা বারী,৩০ গাইবান্ধা-২ সদর আসনে মাহাবুব আরা বেগম গিনি, ৩১ গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনে এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি, ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আবুল কালাম আজাদ, ৩৩ গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে মাহামুদ হাসান রিপন এর নাম ঘোষণা করেন।
এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫ টি আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাইবান্ধায় ৫ টি আসনে ৩টিতেই নারী পেলো আওয়ামীলীগের মনোনয়ন
-
Reporter Name - ০২:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- ২১৮
Tag :
জনপ্রিয়
























