০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্রসহ ৪জন আহত

  • Reporter Name
  • ১২:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ১০৪৯

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলার জমি-জমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৪জন আহত হয়ে সোনাতলা হাসপাতলে চিকিৎসাধীন।
শনিবার ২ ডিসেম্বর দুপুর আনুমানিক বেলা ২টার দিকে জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দী গ্রামে বিরোধপুর্ণ জমিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ খাতের আলী, পিতা- মৃত হোসেন আলী, পুত্র নায়েব আলী, নুরুল ইসলাম ও পুত্রবধু নিজু খাতুন। এদের মধ্যে নায়েব আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় খাতের আলীর ছেলে জাহাঙ্গীর আলম জানান, গ্রামের পার্শ্ববর্তী মাঠে দুটি দাগে ৩৩ ও ৪১ শতক জমি ১৯৭৫ সালে আমার বাবা খাতের আলী ক্রয় করেন। পরবর্তীতে একই গ্রামের আশরাফ আলীর ছেলে ইসমাইল ও তার পক্ষের লোকজন ঐ জমি তাদের দাবি করে আদালতে একটি ভাগবাটোয়ারা মামলা করে যা এখনও বিচারাধীন রয়েছে। আজ আমার বাবা ও ভাই মাঠে আলু বপন করতে গেলে ইসমাইল ও তার পক্ষের লোকজন বাধা প্রদাণ করলে উভয় তর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমার ভাই নায়েব আলী ও পিতা খাতের আলীর মাথায় আঘাত করে। খবর পেয়ে আমার অন্য ভাই নরুল ইসলাম ও তার স্ত্রী নিজু খাতুন ঘটনাস্থলে গেলে তাদেরকেও অতর্কিত আঘাত করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায়, আমি আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করি। এরমধ্যে আমার ভাই নায়েব আলীর অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় তাকে বগুড়া শজিমেক হাসপাতলে নিয়ে যাই।
এ ঘটনায় প্রতিপক্ষ ইসমাইল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মারামারির ঘটনা জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, তাদের সাথে জমিজমা জেরে তর্কাতর্কির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেছে এবং আমাদেরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ব্যপারে সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, ঘটনার কথা আমি জেনেছি এবং অভিযোগের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, সান্তাহারে ৫১ সদস্যের নতুন কমিটি

সোনাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্রসহ ৪জন আহত

১২:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩