সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মণ্ডলের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজি বোমা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফরাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিনুর বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ।
০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল
-
Reporter Name - ০১:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- ৮৬
Tag :
জনপ্রিয়

























