০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে ২ মাদক ব‌্যাবসায়ীসহ অন‌্যান‌্য মামলায় ৬জন গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৬৫

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে। এ ছাড়া নিয়মিত মামলার এজাহারভুক্ত এক আসামি ও জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দি থানা পুলিশের মাদক উদ্ধার অভিযান দল পৃথক একটি অভিযানে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফকির সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি উপজেলার চর গোসাইবাড়ী এলাকার আতাহার সাহার ছেলে।

অন্যদিকে, চন্দনবাইশা তদন্তকেন্দ্রের মাদক উদ্ধার অভিযান দল ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওয়াজেদ হোসেন (৪২) ও রঞ্জু সরকার (৪০) নামের দুজনকে আটক করে। ওয়াজেদ হোসেন জহুরুল ইসলামের ছেলে এবং রঞ্জু সরকার তফিজ সরকারের ছেলে। তাঁদের বাড়ি উপজেলার জোড়গাছা নতুনপাড়া এলাকায়।

এ ছাড়া পুলিশের অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি চর বরুরবাড়ী এলাকার দুদু প্রামাণিক (৬৫) এবং জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বড়ুরবাড়ী এলাকার জাকির হোসেনকে আটক করা হয়। একই অভিযানে বাড়ইপাড়া এলাকার শহিদুল ভুট্ট (৪০) নামের আরও একজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক ছয়জনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগের দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় বাঙালি নদীতে প্রতিমা বিসর্জন, বিদায়ের সুরে ভারী ভক্তদের মন

সারিয়াকান্দিতে ২ মাদক ব‌্যাবসায়ীসহ অন‌্যান‌্য মামলায় ৬জন গ্রেফতার

০২:৪৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬