০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২২

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গেদা ফকির (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মামলা করেছেন। গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিণা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা গেদা ফকিরের বিরুদ্ধে শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন শিশুটি বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে খেলতে গেলে গেদা ফকির তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে তার বাবা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত গেদা ফকিরকে গ্রেফতার করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মিনিবার ফুটবলের ফাইনাল: পেনাল্টিতে চ্যাম্পিয়ন খানপাড়া স্পোর্টিং ক্লাব

সারিয়াকান্দিতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

০৩:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬