০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় বিএনপির অবরোধ কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ২০৫

আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ জামায়াত -বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে সারাদেশের ন্যায় বগুড়ার সোনাতলায় উপজেলা বিএনপির ও অঙ্গদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে সকাল ১০টায় পৌর এলাকার শাহবাজপুর থেকে ঘোহাপীর হয়ে বড় বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ সমর্থন করে নানা ধরনের স্লোগান দেন তারা। বিক্ষোভে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকালে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি সাহাদারা মান্নান এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় হতে বিএনপির হরতাল, অবরোধ, ভাংচুর , অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় বিএনপির অবরোধ কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

০৩:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩