০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বন্ধু সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জয়ী কদমতলী একাদশ

  • Reporter Name
  • ০৩:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৯

স্টাফ রিপোর্টার: মাদক মুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বগুড়ার সোনাতলায় জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধু সমাজ উন্নয়ন সংঘের (FSDA) এর সাধারণ সম্পাদক ও R .K কোচিং সেন্টারের পরিচালক রেজাউল করিমের  সভাপতিত্বে আজকের  ফুটবল টুর্নামেন্টের  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও অধ্যক্ষ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত এলাকাটির একমাত্র আইটি প্রতিষ্ঠান ‘ডিজিটাল আইটি কম্পিউটার’-এর পরিচালক মিজানুর রহমান রনি এবং মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক জুলফিকার নাঈম পিপাস।

প্রধান অতিথির অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, মাদক নয়, খেলাধুলা—সুন্দর জীবন, সবার আশা’—এই স্লোগানকে সামনে রেখে আজকের এই আয়োজনের জন্য আয়োজকদের অশেষ ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্ট কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের যুবসমাজকে মাদকমুক্ত রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মাঠে উপস্থিত খেলোয়াড়দের প্রতি আন্তরিক শুভকামনা জানান এবং ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে সেরা খেলা প্রদর্শনের আহ্বান জানান।

আজকের খেলায় মুখোমুখি হয় কদমলী ফুটবল একাদশ ও কোড়াঙ্গা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। রোমাঞ্চকর ট্রাইবেকারে কোড়াঙ্গা ফুটবল একাদশকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে কদমলী ফুটবল একাদশ। চমৎকার গোলকিপিংয়ের মাধ্যমে দলকে জয় এনে দিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন কদমলী ফুটবল একাদশের গোলরক্ষক নুরনবী।

টুর্নামেন্টটি আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আহ্বায়ক আরিফুল ইসলাম এবং সদস্য সচিব আলম মিয়া। আয়োজনটি সাফল্যমণ্ডিত করতে নিরলস কাজ করছেন আয়োজক কমিটির সদস্য আমিনুর, সুজন, ডিটল, আশিক, স্বাধীন, মেহেদী, নুরনবী, শাকিল, মুক্তার, শান্ত, বুলু, লিখন, ওয়াসিম, স্বজন, দ্বীপ, সিয়াম, হেলাল, সাগর, রাজিম, সিপন, রোহান, মুরাদ, দিপু, সিজান, রাজন ও সিহাবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বন্ধু সমাজ উন্নয়ন সংঘের সভাপতি আবু সাইদ উদ্বোধনী অনুষ্ঠান সফল করায় আগত সকল দর্শক ও অতিথিদের ধন্যবাদ জানান। একই সাথে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য বিশেষ আমন্ত্রণ জানান।

Tag :

Write Your Comment

About Author Information

Mezanur Rahman Rony

জনপ্রিয়

বন্ধু সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জয়ী কদমতলী একাদশ

বন্ধু সমাজ উন্নয়ন সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জয়ী কদমতলী একাদশ

০৩:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬