স্টাফ রিপোর্টার: বগুড়ার ঐতিহাসিক মহাস্থানে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে মিলনমেলা ও সাধারণ সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’। শনিবার (২৮ নভেম্বর) মহাস্থান জাদুঘরসংলগ্ন পার্কে সংগঠনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সাধারণ সভা, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা, নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পৃথক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আলু ঘাঁটি উৎসব। অনুষ্ঠানে পাঁচজন গুণী সমাজসেবককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।
সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরে আজম বাবু, জেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক রেজাউল করিম, আলহাজ গোলাম ফারুক সোহেল, সাজেদুর রহমান মোহন, অধ্যাপক মঞ্জুরে আলম রাসেল, আনোয়ারুল ইসলাম রাজু, জরজিস হোসেন ও নুর হোদা।
এ ছাড়া সংগঠনের সহসভাপতি সেলিম রেজা সানু, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া ও আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব ও রেজওয়ানুল হক মানিক, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সহদপ্তর সম্পাদক রিয়াজ মাহমুদ, প্রচার সম্পাদক আল আমিন মন্ডল, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ, বন ও পরিবেশ সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা ইয়াছমিন, স্বেচ্ছাসেবক সম্পাদক রাশেদা খাতুন রানী এবং সহস্বেচ্ছাসেবক সম্পাদক ইসমাইল হোসেন পাতাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় সবার সম্মতিক্রমে অধ্যাপক লুৎফর রহমানকে সভাপতি, মুহাম্মাদ আবু মুসাকে সাধারণ সম্পাদক এবং আব্দুস ছালামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, ‘নাগরিকদের জন্য আমরা’ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বগুড়া শহরের যানজট নিরসন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা, শয্যা বৃদ্ধি ও আধুনিকায়নের দাবিতে কর্মসূচি পালন।
এ ছাড়া নারীদের স্বাবলম্বী করতে ফুড কার্ট ও খাদ্যসামগ্রী, সরঞ্জাম এবং নগদ অর্থ সহায়তা প্রদান, ঈদ উপহার ও কোরবানির মাংস বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং দেশসেরা শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
সোনাতলা সংবাদ ডেস্ক 















