০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, আহত অন্তত ২০

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বাসিন্দাদের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে ঘটে যাওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, মারপিট ও বাজারের কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধ মীমাংসার জন্য রোববার রাতে উত্তর পাড়ায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারপিট শুরু হয়।

এ খবর দক্ষিণ পাড়ায় ছড়িয়ে পড়লে সেখানকার লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে দুই পাড়ার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের বেশ কয়েকটি দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন উত্তর মধুপুর গ্রামের মৃত ইমারত আলী বেপারীর ছেলে যুবদল নেতা জুলফিকার রহমান (৪৫), হেলাল বেপারীর ছেলে লেমন (১৮), মো. জিয়ারু বেপারীর ছেলে শাহালম (১৮), মৃত ইদ্রিসের ছেলে সাবিত (২০), মৃত জনাব আলীর ছেলে জাহেদুল (৫০) এবং শালিখা গ্রামের মৃত উমুর আলী বেপারীর ছেলে দুদু বেপারী (৫০)। এ ছাড়া দুই পক্ষের আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে জুলফিকার রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক সেখানে উপস্থিত হয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উভয় পক্ষকে নিবৃত্ত করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তাঁরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় ধরে ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ, আহত অন্তত ২০

০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬