০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

সোনাতলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় পৌর শহরের শহীদ সৈকত চত্বরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও আহসান হাবিব রতন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুজু, বিএনপি নেতা আবু সুফিয়ান পলিন, মহিলা দলের নেত্রী অঞ্জনা বেগম, সাবেক পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম শেফা, জাসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন এবং এম এ হান্নান বাটালুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ সৈকত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্রের তালে দেশাত্মবোধক গান এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এ সময় পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সোনাতলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

০২:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬