স্টাফ রিপোর্টার, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলায় নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ওলিউর রহমান শিবলুকে (৫২) গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর দিঘলকান্দী গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ বালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 











