১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় বগুড়া আওয়ামীলীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩৫

সোনাতলা সংবাদ ডেস্ক: নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় জানান, জাকির হোসেন নবাবের হাসপাতালে মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য তখনো পাওয়া যায়নি। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে অসুস্থতা অনুভব করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

কারা সূত্রে জানা গেছে, জাকির হোসেন নবাব বিস্ফোরক আইনের একটি মামলার আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সাঘাটায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে সভা, আলোচনায় তিন নেতা

নওগাঁ কারাগারে বন্দি অবস্থায় বগুড়া আওয়ামীলীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

০৩:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬