১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাঘাটায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে সভা, আলোচনায় তিন নেতা

  • Reporter Name
  • ০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৮

সুলতান আহমেদ, স্টাফ রিপোর্টার (সাঘাটা): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়নে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বারকোনায় আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী এবং সদস্যসচিব মো. সেলিম আহমেদ তুলিপসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় কামালেরপাড়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে তিন নেতা নিজেদের আগ্রহ ও প্রার্থিতার কথা তুলে ধরেন। তারা হলেন—উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, ৯ নম্বর কামালেরপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ এবং একই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান (মুহুরী)।

মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং যোগ্য প্রার্থী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় ও প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে আগামী কয়েক দিনের মধ্যে কামালেরপাড়া ইউনিয়নে বিএনপির চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সাঘাটায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে সভা, আলোচনায় তিন নেতা

সাঘাটায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে সভা, আলোচনায় তিন নেতা

০৪:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬