০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সোনাতলায় যুব দিবস পালিত, স্বাবলম্বী হতে যুবকদের ঋণ বিতরণ

  • Reporter Name
  • ০৩:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৯

বিকাশ স্বর্ণকার, সোনাতলা: ‘যুবশক্তি যুবসমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং যুবকদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল মজিদ। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা মহিলা দলের সভাপতি বিজলী খাতুন, সাধারণ সম্পাদক খালেদা আক্তার নয়নতারা এবং মধুপুর মহিলা দলের নেত্রী সাহানা আক্তার সাথীসহ অন্যরা।

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল মজিদ বলেন, দেশের যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে তরুণরা কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে পারেন। এ সময় প্রশিক্ষণ গ্রহণ করে সফলতা অর্জনকারী যুবক মো. মাছুদ তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

ওসি কবির হোসেন যুবঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগানো এবং নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঋণ গ্রহণের পর কিস্তি পরিশোধ না করার বিষয়ে পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ আসে। তাই ঋণের অর্থ সঠিক কাজে ব্যবহার করে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক মাদকের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। দেশের যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। এমন কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তরুণরা বিদেশে গিয়েও উচ্চ বেতনের ও মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ পান। মাদক নির্মূলসহ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুবকদের এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুবকদের হাতে যুবঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানা ধরনের উপকরণ তুলে দেন। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া বিকেলে পৌরসভা আয়োজিত সুধী সমাবেশেও অংশ নিয়ে বক্তব্য দেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

About Author Information

বগুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, শ্রেষ্ঠ সংগঠক ও উদ্যোক্তাকে সম্মাননা

সোনাতলায় যুব দিবস পালিত, স্বাবলম্বী হতে যুবকদের ঋণ বিতরণ

০৩:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬