০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কাহালুতে সৎ বাবার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • ১২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৮

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার কাহালুতে সৎ বাবার বাড়ির শয়নকক্ষ থেকে আবু হানিফ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার পর থেকে শুক্রবার (৩০ অক্টোবর) ভোরের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের একটি শয়নকক্ষের তীরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। আবু হানিফ ওই গ্রামের আব্দুল গফফারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফের মা হামিদা বেগমের সঙ্গে তাঁর প্রথম স্বামী আব্দুল গফফারের বিবাহবিচ্ছেদ হয়। পরে তিনি একই গ্রামের আব্দুল কাদেরকে বিয়ে করেন। এরপর থেকে মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করতেন হানিফ। জীবিকা নির্বাহের জন্য দিনমজুরের কাজ করতেন তিনি।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় কাহালু থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তবে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

কাহালুতে সৎ বাবার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাহালুতে সৎ বাবার বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬