০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সোনাতলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটানোর মামলার আসামী আপেল গ্রেপ্তার

  • Reporter Name
  • ০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৪৭২

স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করে আহত করা এবং দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আপেল মিয়া ওরফে সোনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার গড়চৈতন্যপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোনারুল ইসলাম মন্ডল (৪৩) উপজেলা দলিল রেজিস্ট্রি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। পথে গড়চৈতন্যপুর দুর্গামন্দির এলাকায় পৌঁছালে আপেল মিয়া ওরফে সোনারসহ কয়েকজন তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে পাশের মেলায় একটি দোকান থেকে মাটির পাতিল ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে মোনারুল গুরুতর আহত হন। হামলার পর তিনি স্থানীয় একটি হিন্দু বাড়িতে আশ্রয় নেন বলে জানা গেছে।

মোনারুল ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাঁকে মারধর করে আহত করার পাশাপাশি তাঁর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে যান এবং মোবাইল ফোন ভাঙচুর করেন। পরে তাঁকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গত ২২ অক্টোবর রাতে মোনারুল ইসলাম বাদী হয়ে আপেল মিয়া ওরফে সোনার, মোহাম্মদ শাহ আলম, মো. উজ্জ্বল ও মো. ফারুকসহ কয়েকজনের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে গড়চৈতন্যপুর গ্রামে মুক্তার হোসেনের বাড়ি থেকে আপেল মিয়াকে গ্রেপ্তার করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে নিজ বাড়ি থেকে আপেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটানোর মামলার আসামী আপেল গ্রেপ্তার

সোনাতলায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটানোর মামলার আসামী আপেল গ্রেপ্তার

০২:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬