স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাতলা নতুন বন্দর এলাকার মৃত লালু মিয়ার ছেলে।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—সোনাতলা উপজেলার মাদারীপাড়া গ্রামের মৃত আজাবরের ছেলে আনারুল এবং আনারুলের স্ত্রী রাশিদা বেগম।
সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, তাঁদের গ্রেপ্তারের পর যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩ জন গ্রেফতার
-
Reporter Name - ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ৩৮০
Tag :
জনপ্রিয়

















