স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শিবলু মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের অভিযানে উপজেলার বারঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিবলু মিয়া বারঘড়িয়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে। তার মায়ের নাম মোছাঃ শিল্পী বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় শিবলু মিয়ার কাছ থেকে ৩৫ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোনাতলা থানার ওসি কবির হোসেন জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় ৩৫ পিস টেপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
-
Reporter Name - ০৭:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- ৫৭১
Tag :
জনপ্রিয়














