০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে হাজতির মৃত্যু

  • Reporter Name
  • ০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক (৫৩) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল মালেক বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার আব্দুল করিমের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর গত ১৯ সেপ্টেম্বর আব্দুল মালেককে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। তিনি ওই মামলার বিচারাধীন আসামি ছিলেন।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মালেক। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মালেক মাদক মামলার একজন বিচারাধীন আসামি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলার জোড়গাছায় মরণফাঁদ বাঁশের সেতু, ভ্যান পড়ে চালকসহ ২ জন আহত

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে হাজতির মৃত্যু

০২:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬