০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২৭

স্টাফ রিপোটার: সুন্দর ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাদক এবং জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে ১০ অক্টোবর শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদককে আইনগতভাবে প্রতিরোধই সমাধান এবং পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একযোগে এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিহিপুর মাদক ও জুয়া বিরোধী সংগঠনের সভাপতি এবং ৩নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক (টুলু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তানজারুল হক (তুহিন), সভাপতি সুখানপুকুর উচ্চ বিদ্যালয় । বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দিগদাইড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ড. রাশেদ আহম্মদ জুয়েল, ৯ নং ইউপি সদস্য রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, দিগাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ, ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক দিগদাইড় ইউনিয়ন যুবদল শিপন আহমেদ মিঠু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই নারেজ, প্রভাষক রেজাউল কবির, অলমেছ, মুক্তার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সোনাতলা থানার অফিসার ইনচার্জ বলেন, মাদক ও জুয়া কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপথগামী করে তোলে। অপরাধ দমনে পুলিশের আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বক্তরা এলাকাকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

আদমদীঘিতে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

০১:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬