০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • ০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩

গাবতলী (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার গাবতলীতে ইজিবাইক থামিয়ে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের দুলু ফকিরের ছেলে রাকিবুল হাসান শাকিল (২৬), খোরশেদ আলম মেম্বারের ছেলে রকি মিয়া (২৭), মোফাজ্জল মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল (২৪), রফিকুল ইসলামের ছেলে ইমরান ইসলাম (২২) এবং বেলাল ফকিরের ছেলে আলামিন ফকির (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ তার সাত বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যান। পরে মেয়েকে সেখানে রেখে বিকেলে একটি ইজিবাইক ভাড়া করে ঘুরতে বের হন।

অভিযোগে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পাঁচ যুবক ইজিবাইকের গতিরোধ করে গৃহবধূর নাম, পরিচয় ও ঠিকানা জানতে চান। তিনি কোনো তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা ইজিবাইকের চালককে মারধর করেন। এ সময় গৃহবধূকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ওই নারী চিৎকার করে আশপাশের লোকজনের সহযোগিতা চাইলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে তাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। ঘটনার পর তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে তার স্বামী বাড়িতে ফিরলে তাকে বিষয়টি জানান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে গাবতলী মডেল থানায় ওই পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

আদমদীঘিতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার

০২:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬