১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় জুয়েল ব্যাপারী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, অপরজন খালাস

  • Reporter Name
  • ০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৭

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সোনাতলায় জুয়েল ব্যাপারী হত্যা মামলায় জাহিদুল ইসলাম (৫৭) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি নিরবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বগুড়ার বিশেষ দায়রা জজ (স্পেশাল জজ) মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়ার মৃত আমাতুল্যার ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পূর্ববিরোধের জের ধরে সোনাতলা উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়ার মৃত রমজান আলীর ছেলে জুয়েল ব্যাপারীর বাড়ির সামনে তার ওপর হামলা চালানো হয়। এ সময় জাহিদুল ইসলাম লোহার রড দিয়ে জুয়েল ব্যাপারীকে মারধর করে গুরুতর আহত করেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জুয়েল ব্যাপারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভগ্নিপতি নায়েব আলী বাদী হয়ে সোনাতলা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জাহিদুল ইসলাম ও নিরবকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত জাহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিরবকে খালাস দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট এ এইচ এম গোলাম রব্বানী খান রোমান মামলা পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সোনাতলায় জুয়েল ব্যাপারী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, অপরজন খালাস

০৩:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬