০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় শাকিল হত্যা মামলায় প্রধান আসামি হানিফ গ্রেফতার

  • Reporter Name
  • ০২:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৪১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলায় শাকিল হত্যা মামলার প্রধান আসামি ১৭ বছর বয়সী এক কিশোরকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১১ নরসিংদীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেফতার কিশোরের নাম মো. হানিফ মিয়া (১৭)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর শিবপুর মডেল থানাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনাতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানার গ্রামীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাকিল হত্যা মামলার প্রধান আসামি হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেল ৩টার দিকে সোনাতলা উপজেলার দক্ষিণ বয়ড়া এলাকায় পূর্ববিরোধের জেরে শাকিলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে হানিফ মিয়া মেহগনি গাছের ডাল দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

শাকিলের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শাকিলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরবর্তীতে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রধান আসামি হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় শাকিল হত্যা মামলায় প্রধান আসামি হানিফ গ্রেফতার

০২:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬