০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পৃথক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান (৫৭) এবং চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। আবু রেজা খান উপজেলার ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে। অপরদিকে শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সমবেত হয়েছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগ ছিল।

পরে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানকে ১৫ ফুট দীর্ঘ একটি ব্যানারসহ গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে আবু রেজা খান ও শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

০৩:৩০:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬