স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় পৃথক অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত এক আসামি ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সোনাতলা থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন পলাশ মন্ডল। তিনি উপজেলার পশ্চিম তেকানী তালতলা এলাকার গোলজার মন্ডলের ছেলে।
এ ছাড়া গড়ফতেপুর এলাকার বাবলু মন্নার ছেলে তরিকুল ইসলামকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার
-
Reporter Name - ০৮:১৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- ১৯২
Tag :
জনপ্রিয়









