০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কাহালুতে জাতীয় যুব দিবসে ১২ লক্ষাধিক টাকার ঋণ প্রদান

  • Reporter Name
  • ০২:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৬

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে জাতীয় যুব দিবস উপলক্ষে ১২ জন বেকার যুবক ও যুব মহিলার মাঝে মোট ১২ লাখ ১০ টাকার ঋণের চেক প্রদান করা হয়েছে। রোববার (১ নভেম্বর ) জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে এই ঋণ প্রদান করা হয়।

উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মালিহা খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার আবিদুর রহমান, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় যুব সমাজের প্রতিনিধিবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

বগুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন, শ্রেষ্ঠ সংগঠক ও উদ্যোক্তাকে সম্মাননা

কাহালুতে জাতীয় যুব দিবসে ১২ লক্ষাধিক টাকার ঋণ প্রদান

০২:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬