রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে গাবতলী উপজেলার দুটি, ধুনট উপজেলার একটি এবং কাহালু উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।
ফলাফলে দেখা গেছে, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউই উত্তীর্ণ হতে পারেননি। বাগবাড়ি মডেল মহিলা কলেজের তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি। অন্যদিকে, আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।
এভাবে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৫৪ জন পরীক্ষার্থীর সবাই অনুত্তীর্ণ হয়েছেন।
Reporter Name 








