১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • ০২:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২১

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় দৈনিক নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সোনাতলা পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করেছে। গ্রামীণ জনপদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং গুজব প্রতিরোধে পত্রিকাটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গণমাধ্যম প্রশাসনের গঠনমূলক সহযোগী হিসেবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক নয়াদিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদ।

দৈনিক নয়াদিগন্তের সোনাতলা উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক কাজিউল ইসলাম, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, দৈনিক কালবেলার সোনাতলা প্রতিনিধি রিমন আহম্মেদ এবং এএম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, কর্পূর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল বগুড়া বার্তার সম্পাদক ইকবাল কবির লেমন, বাংলা লেন্সের আঞ্চলিক প্রধান আব্দুর রাজ্জাক, দৈনিক একুশের বাণীর প্রতিনিধি ওমর ফারুক খান বাইতুল, সোনাতলা সচেতন নাগরিক ফোরামের সদস্যসচিব সাজেদুর রহমান সুমন, বয়ড়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি ফজলে রাব্বি নাসিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬