১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সারিয়াকান্দিতে লিটন হত্যা মামলা: ৫ আসামির জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • ০২:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৫

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দিতে লিটন সাকিদার হত্যা এবং তাঁর ছোট ভাই শিক্ষানবিশ আইনজীবী রওশন জামিল রিপনসহ পরিবারের সদস্য ও স্বজনদের আহত করার মামলায় পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান শুনানি শেষে তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী এলাকার সবুজ মিয়া ওরফে সবুজ ইসলাম, জাহেদ হাসান, জিতু ওরফে রিয়াজুল ইসলাম, রানা মিয়া ও সাইফুল প্রাং।

মামলার বিবরণ অনুযায়ী, সারিয়াকান্দি উপজেলার মাঝবাড়ী মধ্যপাড়ার লিটন সাকিদার (৪২) হত্যাকাণ্ড এবং তাঁর ছোট ভাই শিক্ষানবিশ আইনজীবী রওশন জামিল রিপন, তাঁদের বাবা-মা, চাচাসহ অন্যদের আহত করার ঘটনায় মামলা করা হয়।

এ ঘটনায় রওশন জামিল রিপন সারিয়াকান্দি থানায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় নয়াদিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারিয়াকান্দিতে লিটন হত্যা মামলা: ৫ আসামির জামিন নামঞ্জুর

০২:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬