স্টাফ রিপোর্টার :
বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে একটি বার্মিজ টিপ চাকুসহ মোঃ সৈকত হোসেন মান্না (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈকত হোসেন মান্না সোনাতলা উপজেলার হলিদাবগা জানের উপর এলাকার বাসিন্দা। তিনি মোঃ মহিদুল বেপারী এবং মোছাঃ মরিয়ম বেগমের সন্তান।
পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সোনাতলা থানার ওসি কবির হোসেন সোনাতলা সংবাদকে নিশ্চিত করেছেন।
০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেপ্তার
-
Reporter Name - ০৭:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ৫০৫
Tag :
জনপ্রিয়

















