০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সোনাতলায় ইয়াবা-টাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • Reporter Name
  • ০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২২৭

স্টাফ রিপোর্টার- বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রেলঘুন্ডি বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২২টি ইয়াবা ট্যাবলেট ও ২০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন—সোনাতলা উপজেলার আগুনিটাইর উত্তরপাড়া গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ মুন্জুরুল মন্ডল (২১) এবং মাস্টারপাড়া গ্রামের মোঃ আলম সাকিদারের মেয়ে মোছা. হেলেনা বেগম (২১)। ডিএনসির তথ্য অনুযায়ী, হেলেনা বেগমকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পরে ভ্রাম্যমাণ আদালত মোঃ মুন্জুরুল মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মোছা. হেলেনা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

ডিএনসি সূত্রে আরও জানানো হয়েছে, জব্দ করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ইয়াবা-টাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

সোনাতলায় ইয়াবা-টাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

০৩:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬