০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-পূজা উদযাপন কমিটির মতবিনিময়

  • Reporter Name
  • ০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৫

স্টাফ রিপোর্টার- আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়সহ জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন। পাশাপাশি পূজা উদযাপন ফ্রন্টের জেলা ও উপজেলা পর্যায়ের আহ্বায়ক এবং সদস্য সচিবরাও আলোচনায় অংশ নেন।

সভায় দুর্গোৎসবকে ঘিরে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরেন। জবাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বগুড়ার ১৩টি উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উৎসব চলাকালে যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় ইয়াবা-টাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-পূজা উদযাপন কমিটির মতবিনিময়

০২:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬