স্টাফ রিপোর্টার:
বগুড়ার সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় মো. সুমন বাপ্পী (৩১) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন বাপ্পী পাকুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে পুলিশের প্রেস নোটে উল্লেখ করা হয়েছে। তিনি উপজেলার আচারের পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, বিএনপির পার্টি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সুমন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সোনাতলায় বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
-
Reporter Name - ০৭:৪৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- ৪১৩
Tag :
জনপ্রিয়















