বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ওপেন হার্ট সার্জারি শেষে চিকিৎসাধীন সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গিয়ে দেখা করেছেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি, নেপালতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা।
রোববার (৪ অক্টোবর) বগুড়া মহানগরের ফুলবাড়ি এলাকায় সাংবাদিক আবু মুসার বাসায় যান জুলফিকার হায়দার গামা। এ সময় তার সঙ্গে ছিলেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আশিকুর রহমান।
সাক্ষাৎকালে তারা অসুস্থ সাংবাদিক আবু মুসার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসা, শারীরিক অবস্থা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
জানা গেছে, সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার হৃদযন্ত্রে আটটি ব্লক ধরা পড়ার পর তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। সেখানে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি বগুড়ার বাসায় থেকে চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন।
সাংবাদিক আবু মুসা দৈনিক বগুড়া ও ডেইলি মর্নিং গ্লোরী পত্রিকায় সাংবাদিকতা করছেন। তিনি বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য।
এ ছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
সাংবাদিক আবু মুসার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
Reporter Name 

















