০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি- বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শুভ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বগুড়া পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) মো. সিয়াম হাসান। অভিযানে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহায়তায় উপজেলার সান্দিরা দক্ষিণপাড়া এলাকা থেকে শুভকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় শুভর কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদীঘি থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২ অক্টোবর ২০২৬ তারিখে আদমদীঘি থানার মামলা নম্বর-০১ হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বগুড়া জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

আদমদীঘিতে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আদমদীঘিতে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

০৩:৩১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬