০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাকাবের চেয়ারম্যান হলেন বগুড়ার কৃতি সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম

  • Reporter Name
  • ০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯

মুহাম্মাদ আবু মুসা: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখার উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য অধ্যাপক রফিকুল ইসলামকে রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮/১(৭) এবং জারির তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।

নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

অধ্যাপক রফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, অধ্যাপক রফিকুল ইসলাম বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত রইছ উদ্দিন তালুকদারের ছেলে। বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর তিনি রাজশাহীতে বসবাস করছেন।

রাকাবের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে অধ্যাপক রফিকুল ইসলাম নিয়োগ পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষসহ বগুড়ার বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

গাবতলীতে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ৫ যুবক গ্রেপ্তার

রাকাবের চেয়ারম্যান হলেন বগুড়ার কৃতি সন্তান অধ্যাপক রফিকুল ইসলাম

০২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬