০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহীন আটক

  • Reporter Name
  • ০১:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি এবং খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে কয়েকজন সহযোগীসহ তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যা মামলাসহ ভিপি শাহীনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ভিপি শাহীন কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকের পর তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার আদালতে উপস্থাপনের আগে তার বিরুদ্ধে থাকা মামলা ও আটকের বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহীন আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহীন আটক

০১:৪২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬