০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, ৩৬ ঘণ্টায়ও আসামী গ্রেপ্তার নেই

  • Reporter Name
  • ০২:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫৯

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় মাত্র ৩০০ টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে শাকিল মিয়া (৩২) নামে এক যুবককে মারধরের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় মামা-ভাগ্নে দুজনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের প্রায় ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তরবয়ড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবুর বাড়ি থেকে গত শুক্রবার রাতে ৩০০ টাকা হারিয়ে যায়। টাকা চুরির ঘটনায় একই এলাকার শাকিল মিয়ার ওপর সন্দেহ করেন তারা।

এরপর শনিবার দুপুরে শাকিলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে শাকিল মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই তার মৃত্যু হয়।

শাকিলের মৃত্যুর খবর রোববার এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

নিহতের পরিবারের অভিযোগ, ৩০০ টাকা চুরির অপবাদ দিয়ে শাকিলকে বাড়ি থেকে ডেকে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। শাকিলের চিৎকার শুনে তার মা ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলেও হামলা থামেনি। তাদের সামনেই ফুল বাবু ও তার ভাগ্নে হানিফ মিয়া শাকিলকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় শাকিলের বড় ভাই পারভেজ বাদী হয়ে রোববার রাতে সোনাতলা থানায় দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর অভিযুক্ত দুই পরিবারের সদস্যরা বাড়িতে নেই বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে ঘটনার পর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক তদন্তে ৩০০ টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোনাতলায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, ৩৬ ঘণ্টায়ও আসামী গ্রেপ্তার নেই

০২:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬